দুই বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
দুই বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৩২তম আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১৫টি সিনেমার মধ্যে এটিই একমাত্র বাংলা ভাষার চলচ্চিত্র।
আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উৎসবটি। যৌথ প্রযোজনায় নির্মিত হওয়ায় সিনেমাটি সেখানে ফরাসি চলচ্চিত্র হিসেবে তালিকাভুক্ত হয়েছে। কলকাতায় সিনেমাটির ভারতীয় প্রিমিয়ার হতে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা রুবাইয়াত হোসেন।
সমসাময়িক ঢাকার প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন জাইনিন চৌধুরী করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামালসহ অনেকে। এর আগে ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজন্তি প্রতিযোগিতা বিভাগে বিশ্বপ্রিমিয়ার হয় সিনেমাটির

পাঠকের মন্তব্য
এই সংবাদে মন্তব্য বন্ধ আছে।